কিছু হারিয়ে ফেললে/বিপদের সময় করনীয়

কিছু হারিয়ে ফেললে বা বিপদের সময় এর আমলঃ
উম্মে সালামা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন আমি রাসু্লুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন: যদি কোন মুসলিম কোন বিপদে পড়ে, আর সে এজন্য এভাবে দোয়া করে…
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ – اللَّهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا
উচ্চারণঃ ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি র-জিঊন। আল্লাহুম্মা’জুরনী ফী মুসীবাতী, ওয়া আখলিফলী খইরম্মিনহা-
অর্থঃ আমরা আল্লাহর জন্যই, এবং তার কাছেই ফিরব। ও আল্লাহ! আমাকে বিপদের জন্য প্রতিদান দাও, এবং এর বিপরীতে আমাকে এরচেয়ে উত্তমটা দান করো”
– তাহলে আল্লাহ হয়তো সে বিপদ থেকে তাকে উদ্ধার করবেন, অথবা এর বিনিময়ে এরচেয়ে উত্তর কিছু দান করবেন।
উম্মে সালামা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, আমার স্বামী মারা গেল, আমি ভাবছিলাম সালামার বাবার চেয়েও উত্তম মুসলিম কে হতে পারে? তবে আমি ওভাবে দোয়া করলাম, এর ফলে আল্লাহ সুবহানাহু তা’আলা আমাকে রাসু্লুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে বিয়ের ব্যবস্থা করে দিলেন!!
– সহিহ মুসলিম, হাদিস নং
৯১৮. ..