দৈহিক পুষ্টি/সুস্বাস্থ্য লাভের উপায়

দৈহিক পুষ্টি/ সুস্বাস্থ্য লাভের জন্যঃ
দৈহিক পুষ্টি/ সুস্বাস্থ্য লাভের উপায় হলো "খেজুরের সাথে শসা খাওয়া"
এ সর্ম্পকে দুইটি হাদীস দেখুন,
১) আম্মাজান 'আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহা) বর্ণনা করেছেন,তিনি বলেন,আমার মায়ের ইচ্ছে ছিল আমাকে স্বাস্থ্যবতী বানিয়ে আমাকে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর কাছে পাঠাবেন, এজন্য তিনি অনেক ব্যবস্থা গ্রহণ করেন, কিন্তু কোনো ফল হয়নি, শেষে তিনি আমাকে পাকা খেজুরের সাথে শসা বা খিরা খাওয়াতে থাকলেন,তাতে আমি উওমরূপে স্বাস্থ্যের অধিকারী হই। (সুনানে আবু দাউদ,হাদীস নং-৩৯০৩,হাদীসের মান-সহীহ)
২) আম্মাজান 'আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহা) বর্ণনা করেছেন,আমার মা আমাকে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর সংসারে পাঠাতে চাচ্ছিলেন বিধায় আমাকে দৈহিক পরিপুষ্টির জন্য চিকিৎসা করাতেন, কিন্তু তা কোনো উপকারে আসলো না, অবশেষে আমি তাজা খেজুরের সাথে শসা মিশিয়ে খেলাম এবং উওমরূপে দৈহিক পরিপুষ্টি লাভ করলাম। (আবু দাউদ,হাদীস নং-৩৩২৪)
এখানে প্রশ্ন থাকতে পারে, তা হলো ডাক্তাররা তো স্বাস্থ্য কমাতে শসা খাওয়ার নির্দেশ দেয়, তাহলে ?
এত প্রশ্ন উওরের কি আছে?
যেখানে শসা ও খেজুর একসঙ্গে খাওয়া সুন্নাহ!!
আবদুল্লাহ ইবনু জাফর (রাদ্বিয়াল্লাহু আনহু) বর্ণনা করেছেন, তিনি বলেন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) শসা খেজুরের সাথে একসঙ্গে খেতেন। (সহীহ্ ইবনু মা-জাহ্: ৩৩২৫)
শরীর সুস্থ এবং স্বাভাবিক রাখতে ,খেজুর আর শসা নরমাল নিয়মেই খান, এর জন্য বিশেষ কোনো নিয়ম পদ্ধতি তালাশ করার প্রয়োজন...