সাধারণ রুকইয়ার আয়াত সমূহ

সাধারণ রুকইয়ার আয়াতসমূহঃ
বিসমিল্লাহির রাহমানির রাহিম
বদনজর জ্বিন বা যাদুতে আক্রান্ত হলে রুকইয়াহ-
প্রথমেই নিয়ত ঠিক করে নিবেন, আপনি এই লিংক থেকে ৫ নং নিয়ত করবেন।
রুকইয়ার জন্য কিভাবে নিয়ত করবেন তা জানতে এই লিংক ফলো করুন-
https://www.facebook.com/102143264950757/posts/146530403845376
আয়াতের যে লিস্টটা নিচে দিচ্ছি সেটা সব ধরনের রোগীদের জন্য (বদনজর/ জ্বিন/ যাদুর জন্য) রুকইয়াহ করতে ব্যবহার করা হয়, তেলাওয়াত করুন, পড়ে পানিতে ফু দিয়ে খান, গোসল করুন, আশা করা যায় এতেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ, আল্লাহ তায়ালা সহজ করুন, আমীন।
(১) সুরা ফাতিহা।
(২) সুরা বাকারা- ১ থেকে ৫, ১০২, ১৬৩, ১৬৪, ২৫৫, ২৮৫, ২৮৬ আয়াত,
(৩) সুরা আল ইমরান- ১৮, ১৯ আয়াত,
(৪) সুরা আরাফ- ৫৪ থেকে ৫৬ এবং ১১৭ থেকে ১২২আয়াত
(৫) সুরা ইউনুস- ৮১ ও ৮২আয়াত
(৬) সুরা ত্বহা-৬৯ আয়াত
(৭) সুরা মুমিনুন- ১১৫ থেকে ১১৮ আয়াত
(৮) সুরা সফফাত- ১থেকে ১০ আয়াত
(৯) সুরা আহকাফ- ২৯ থেকে ৩২আয়াত।
(১০) সুরা আর রাহমান- ৩৩থেকে ৩৬আয়াত
(১১) সুরা হাশর- ২১থেকে ২৪আয়াত
(১২) সুরা জ্বিন- ১থেকে ৯আয়াত
(১৩) সুরা ইখলাস।
(১৪) সুরা ফালাক।
(১৫) সুরা নাস।
(১৬) দুরুদ শরিফ ৩ বার পড়বেন।
আপনার করনীয়ঃ
১. উপরে বর্ণীত সূরা, আয়াত এবং দোয়া গুলো প্রত্যেকটি ৩ বার করে পড়ুন, ব্যাথার যায়গায় অথবা রুগীর মাথায় হাত রেখে পড়ুন, অথবা এসব পড়ার পর ফুঁ দিন ব্যথার জায়গায় বা মাথা হতে সারা শরীরে, প্রতিদিন (সকাল+বিকাল/রাতে) ২ বার করে এভাবে করুন, ২ বার না পারলে কমপক্ষে (সকাল/বিকাল/রাতে) ১ বার করুন।
২. পানি, তেল, মধু ও কাঁচা কালোজিরা নিয়ে বসুন, (কেউ ডাক্তারের প্রেসক্রিপশন মুতাবেক ঔষধ সেবন করলে, সেই ঔষধও নিয়ে বসুন) উপরের নিয়মে দুয়া ও আয়াতগুলো ১বার করে পড়ে এগুলোতে ফুঁক দিন, এরপর নিচে বলা নিয়ম ফলো করুনঃ
(ক) প্রতিদিন সকাল ও সন্ধ্যায় হাফ গ্লাস করে এই পানি পান করুন। এক গ্লাস করে গোসলের পানিতে মিশিয়ে প্রতিদিন গোছল করুন।
(খ) তেল ব্যথার জায়গায় মাঝে মাঝে মালিশ করুন, গোসলের পরে ও রাতে শোবার আগে সারা শরীরে ব্যাবহার করুন।
(গ) প্রতিদিন সকালে এবং রাতে হাফ চামুচ মধুতে পরিমান মতো কালোজিরা মিশিয়ে খান।
(ঘ) ডাক্তারের_প্রেসক্রিপশন মোতাবেক ঔষধ সেবন করুন।
৩. প্রতিদিন অডিও শুনুনঃ
(ক) ৩ কুলের অডিও ১ বার
(খ) আয়াতুল কুরসীর অডিও ১ বার
(গ) আমাদের ওয়েবসাইট এ-র
২১. ১ নং অডিও ১ বার।
এই অডিওগুলো শুনুন, এতে বেশ উপকার হবে ইনশাআল্লাহ।
ডাউনলোড_অডিও_লিংকঃ
https://ruqyah-seba-bd.com/audio-d/
৪. গুরুত্বের সাথে নিয়মিত মাসনূন আমল করবেন। মাসনুন আমল পেতে এই লিংক আর করুন-
https://www.facebook.com/102143264950757/posts/153489036482846
বা,
https://www.facebook.com/102143264950757/posts/160874742410942
পিরিয়ডের সময়ও মাসনুন আমল বাদ দিবেন না।
বি.দ্র. মহিলারা পিরিয়ডের সময় উপরের সুরা ও আয়াতগুলো পড়তে পারবেন না, কেননা এই সময়ে মহিলাদের জন্য কুরআনের আয়াত বা সুরা পড়া নিষেধ। সমস্যার এই কয়দিন নিচের এই লিংক ফলো করুন, সমস্যা শেষ হলে আবার আগের থেকেই শুরু করবেন।
https://www.facebook.com/102143264950757/posts/440347154463698
(পরবর্তী সাজেশন না পাওয়া পর্যন্ত এই সাজেশন ফলো করতে থাকবেন, কিছুতেই রুকইয়াহ অফ করবেন না)
রুকইয়াহ সাপোর্ট বিডি,...