স্বপ্ন নিয়ে মৌলিক কিছু কথা-বার্তা

স্বপ্ন নিয়ে মৌলিক কিছু কথাবার্তা--
স্বপ্ন তিন ধরণের হয়ঃ
১) আল্লাহ তায়ালার পক্ষ থেকে স্বপ্ন।
২) শাইতানের পক্ষ থেকে স্বপ্ন।
৩) স্বাভাবিক চিন্তা প্রসূত স্বপ্ন।
১) আল্লাহ তায়ালার পক্ষ থেকে স্বপ্নঃ
এটি সত্য স্বপ্ন, বিশ্বাসীদের জন্য সুসংবাদ স্বরূপ, মাঝে মাঝে আল্লাহ তায়ালা বিপদে পতিত মু'মিনদের সুসংবাদ দেওয়ার জন্য বা আশার আলো দেখানোর উদ্দেশ্যে ভবিষ্যতের ভালো ফলাফলের আগাম একটা আভাস স্বপ্নের মাধ্যমে দিয়ে থাকেন, এটি সত্য স্বপ্ন, ভালো স্বপ্ন, আবার অনেক অনেক সময় বিপথে চলে যাওয়া মানুষকে "সরল পথে" ফিরে আসার জন্য, আল্লাহর ইবাদাত মুখী করার জন্য ওয়ার্নিং (সতর্ক সংকেত) দেন স্বপ্নের মাধ্যমে।
২) শাইতানের পক্ষ থেকে স্বপ্নঃ
এগুলো খারাপ স্বপ্ন, মানুষকে ভীত করার উদ্দেশ্যে শয়তান খারাপ স্বপ্ন দেখায় অথবা স্বপ্নের মাঝে ভীতিকর উপাদানের মিশ্রণ করে দেয়, এতে মানুষ ভীত হয়ে উঠে।
খারাপ স্বপ্ন দেখলে করনীয়-
১. আউযুবিল্লাহি মিনাশ শাইত্বনির রাজীম পড়বেন।
২. বাম দিকে তিনবার থুথু ফেলবেন।
৩. এরপর পাশ পরিবর্তন করে শুবেন।
৪. স্বপ্নে অপ্রীতিকর কিছু দেখলে কাউকে বর্ণনা করবেন না।
৫. আল্লাহর কাছে এইভাবে দু'আ করতে পারেন, "আল্লাহ এই স্বপ্নের মাঝে যা কিছু কল্যাণকর আছে তা তুমি আমাকে দান করো, আর যা কিছু অকল্যাণকর তার থেকে আমাকে রক্ষা করো।"
৩) স্বাভাবিক চিন্তা প্রসূত স্বপ্নঃ
আপনি সারাদিন যা করেন বা ভাবেন তার কারণে যেই স্বপ্ন দেখেন, এই স্বপ্নের কোন অর্থ হয় না, সাব-কনশাস মাইন্ডে আপনার চিন্তার প্রতিফলন শুধু।
আপনি যে স্বপ্নই দেখেন--
তা দুই ধরণের ব্যক্তি ছাড়া আর কারো কাছে বর্ণনা করবেন না---
ক) আপনার শুভাকাঙ্ক্ষী, যারা আপনার ভালো চায়।
খ) যারা স্বপ্নের তাবির বা ব্যাখ্যা জানেন।
তাই কেউ যত্র-তত্র (পাব্লিক প্লেসে) স্বপ্ন বলে বেড়াবেন না। ...