যারা ঋণ গ্রস্ত তাদের জন্য তাদের জন্য।

আপনার কত হাজার কোটি টাকা ঋণ..?
ইনশাআল্লাহ! আল্লাহ তায়ালা এমন ভাবে আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করবেন, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না।
📌প্রথম আমাল।
اللَّهُمَّ رَبَّ السَّمَاوَاتِ السَّبْعِ وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ رَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْءٍ، فَالِقَ الْحَبِّ وَالنَّوَى وَمُنْزِلَ التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ وَالْفُرْقَانِ
أَعُوذُ بِكَ مِنْ شَرِّ كُلِّ شَيْءٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ اللَّهُمَّ أَنْتَ الْأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْءٌ وَأَنْتَ الْآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٌ وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَيْءٌ اقْضِ عَنَّا الدَّيْنَ وَأَغْنِنَا مِنَ الْفَقْرِ
🎯 উচ্চারণঃ -আল্লাহুম্মা রব্বাস সামাওয়াতিস-সা,বই; ওয়া-রব্বাল আরশিল আজীম। রব্বানা ওয়া-রব্বা কুল্লি শাইইন ফালিকল হাব্বি,ওয়ান নাওয়া। ওয়া মুনযিলাত তাওরাতি ওয়াল ইনজীলি,ওয়াল ফুরকান। আউযু বিকা মিন শাররি কুল্লি শাইইন,আংতা। আখিযুম-বিনাসিয়াতিহ।
আল্লাহুম্মা আংতাল আউয়ালু,ফালাইসা কবলাকা শাইউন। ওয়া আংতাল আখিরু ফালাইসা বায়'দাকা শাইউন। ওয়া আংতাজ-জহিরু ফালাইসা ফাওককা শাইউন। ওয়া আংতাল বাতিনু ফালাইসা দুনাকা শাইউন। ইক্বদি আন্নাদ-দাইনা,ওয়া আগনিনা মিনাল ফাকরি।
🎯 অর্থঃ -হে আল্লাহ আপনি সাত আসমানের প্রতিপালক এবং মহান আরশের অধিপতি। আপনি আমাদের প্রতিপালক এবং সমস্ত কিছুর প্রতিপালক। আপনি শস্য ও আঁটির স্রষ্টা। আপনি তাওরাত ইনজিল ও কুরআন অবতীর্ণকারী। আমি আপনার কাছে আশ্রয় চাই সব কিছুর অনিষ্ট থেকে যার কপাল আপনি নিজ হাতে ধারণ করে রেখেছেন।
হে আল্লাহ আপনি প্রথম আপনার আগে কিছুই ছিল না। আপনি শেষ আপনার পরে কিছুই থাকবে না। আপনি প্রকাশ্য আপনার ওপরে কিছুই নেই। আপনি অদৃশ্য আপনার নিচে কিছুই নেই। হে আল্লাহ আপনি আমাদের ঋণ পরিশোধ করে দিন এবং আমাদের দারিদ্র্য থেকে মুক্ত করুন।
আমল করার নিয়ম।
প্রতিদিন ঘুমানোর পূর্বে,পূর্ণ বিশ্বাস ও মনোযোগ নিয়ে এই দোয়াটি ৩ বার পড়বেন। শারীরিক অসুস্থতা,ঋণের চাপ,মানসিক কষ্ট,এবং যে কোন বিপদের বুঝা সামনে রেখে আল্লাহর কাছে চাইবেন। টানা ৪০ দিন এই আমলটি করবেন।
📌দ্বিতীয় আমাল।
اللَّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
🎯উচ্চারণঃ -আল্লাহুম্মাক-ফিনি বিহালালিকা আন হারামিকা। ওয়া-আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।
🎯অর্থঃ -হে আল্লাহ আপনার হালাল দ্বারা আমাকে হারাম থেকে যথেষ্ট করে দিন। এবং আপনার অনুগ্রহ দ্বারা আপনি ছাড়া অন্য সবার মুখাপেক্ষিতা থেকে আমাকে মুক্ত করুন।
আমল করার নিয়ম।
পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর এই দোয়াটি তিনবার করে পড়বেন। ঋণমুক্তি ও রিজিকের প্রশস্ততার নিয়তে আল্লাহ তাআলার উপর দৃঢ় বিশ্বাস রাখবেন।
জ্ঞাতব্য।
যে ব্যক্তি দোয়ার সাথে ইস্তিগফার হালাল উপার্জন এবং আমানতদারি বজায় রাখে আল্লাহ তাআলা তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন যা সে, কল্পনাও করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঋণ,দুশ্চিন্তা ও অভাব থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমীন।
রিজিক বৃদ্ধির আমল প্রথম কমেন্টে...